বাগাতিপাড়ায় ঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

বাগাতিপাড়ায় নিজ ঘর থেকে মোহর মোল্লা নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে উপজেলার হিজলী দিঘাপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক জানান, স্ত্রীর মৃত্যুর পর থেকে বাড়িতে একাই থাকতেন মোহর মোল্লা। রবিবার সন্ধ্যার পর তার  সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তার ঘরে যায়। এ সময় বিছানায় মোহর মোল্লার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টির তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।