হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলা সদরের ওছখালী বাজার, সুপার মার্কেট ও নিউমার্কেটের পাঁচ ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র ব্যবসায়ীদের এ জরিমানা করেন।