শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে ইমন আলী (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণপাকা গ্রামে এ ঘটনা ঘটে। ইমন আলী ঐ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পাকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী জানান, গ্রামের কয়েক জন ছেলের সঙ্গে ইমনও গোসল করতে গিয়েছিল। এক পর্যায়ে সে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।