ইত্তেফাক রিপোর্ট
কর্নেল মো. শহীদ উদ্দিন খাঁনের কর্নেল পদ বাতিল করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ৩ মে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে তার পদোন্নতিসহ অকালীন অবসরসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইতিপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২০০৯ সালের ১৪ ডিসেম্বর তারিখে জারিকৃত প্রম/সাঃস/বা-অ(১)/০৯/ডি-১৮/৩১৮ সংখ্যক প্রজ্ঞাপনের ছকের ৩৫ নম্বর ক্রমিকের বিএ-২৪২৮ কর্নেল মো. শহীদ উদ্দিন খাঁন, পিএসসি (অবঃ)-এর বরখাস্তের পরিবর্তে স্বাভাবিক অবসরসংক্রান্ত আদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২০১০ সালের ২৩ মার্চ তারিখে জারিকৃত প্রম/সাঃস/বা-অ(১)/০৯/ডি-১৮/৯০ সংখ্যক প্রজ্ঞাপনের ছকের ‘ঘ’-এর ৩৫ নম্বর ক্রমিকে বর্ণিত কর্মকর্তার কর্নেল পদে ভুতাপেক্ষ পদোন্নতিসহ অকালীন অবসরসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।