পুঁজিবাজারে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশে প্রথম পুঁজিবাজারবিষয়ক মাস্টার্স প্রোগ্রাম চালু করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। দুই বছরমেয়াদি ‘মাস্টার অব অ্যাপ্লাইড ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট— এমএএফসিএম’ নামক স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের প্রথম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে ইনস্টিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির পর প্রোগ্রামটি শুরু করেছে বিআইসিএম। এ বিষয়ে ইনস্টিটিউটের মালটিপারপাস হলরুমে সীমিত পরিসরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার, পরিচালক (স্টাডিজ) ওয়াজিদ হাসান শাহ প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
০