স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন যেভাবে হেরে চলেছে তাতে রেলিগেশনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। রেলিগেশন হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। গতকাল আবারও হেরেছে ব্রাদার্স। এবার উত্তর বারিধারা ৩-০ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। বারিধারা নিজেও রেলিগেশন হতে বাঁচার টেষ্টা করছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের একমাত্র খেলাটি রেলিগেশনের হতে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ লড়াই ছিল। বারিধারা সেই লড়াইয়ে আপাতত উতরে গেছে। ১৫ ম্যাচে দ্বিতীয় জয় পেয়ে বারিধারা ১২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে। আর দুটা ম্যাচে পয়েন্ট পেয়ে শঙ্কাটা আরো কমে যাবে। ১৩ দলের মধ্যে ১৬ খেলায় ব্রাদার্স ১২ নম্বরে রয়েছে। জয় আছে ১টা, আরামবাগের বিপক্ষে। আরামবাগ আছে ৩ নম্বরে। নেমে যাবে দুই দল। এই মুহূর্তে আরমবাগ এবং ব্রাদার্স নেমে যাওয়ার পথে।
বারিধারার ওপর ব্রাদার্স কোনো চাপই সৃষ্টি করতে পারেননি। মিশরের ফুটবলার মুস্তফা আবদেল প্রথমার্ধে গোল করেন, দ্বিতীয়ার্ধেও আবদেল গোল করেন। খেলার শেষ দিকে সুজন শেষ গোলটি করে ব্রাদার্সকে ডুবিয়ে দেন।