খোলা চিঠিতে ফ্রান্সে গৃহযুদ্ধের হুঁশিয়ারি

ফ্রান্সে গৃহযুদ্ধ শুরুর ঝুঁকি নিয়ে সতর্ক করে দিয়ে নতুন এক খোলা চিঠিতে সই করেছেন প্রায় ৭৫ হাজার সেনা। দেশটির একটি ডানপন্থি ম্যাগাজিনের ওয়েবসাইটে রবিবার এই চিঠি পোস্ট হয়। চিঠিটিতে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের সই আছে বলেও দাবি করা হয়। চিঠিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রঁদ্ধকে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়, তিনি ইসলামপন্থাকে ছাড় দেওয়ায় দেশের অস্তিত্ব বিপন্ন।