পন্টুনের তার ছিঁড়ে পদ্মায় পড়া সেই মাইক্রোবাস উদ্ধার, ড্রাইভার নিখোঁজ

দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। দৌলতদিয়া ঘাট প্রান্তে মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার সৃষ্টি হয়। ঝড়ো হাওয়ায় দৌলতদিয়া ফেরি ঘাটের ৫ নম্বর ঘাটের ফেরিতে গাড়ি উঠার র‌্যামে অবস্থানরত ঢাকা মেট্রো-চ- ১৪-২৬০৮ একটি মাইক্রোবাস পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়।

এ ঘটনায় রাজবাড়ী ফায়ার সার্ভিস, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান পরিচালনা করে দীর্ঘ ৩ ঘণ্টা পর পদ্মা নদী থেকে তলিয়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় ফায়ার সার্ভিসের রাজবাড়ী ষ্টেশনের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের বক্তব্যে মাইক্রোবাসে ড্রাইভার ছিলো। উদ্ধারকৃত মাইক্রোবাস থেকে ড্রাইভারকে পাওয়া যায়নি।

ইত্তেফাক/এমএএম