মুহম্মদ আনিসুল হক
১২ মে ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ২৯ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৯ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৬। শুভ বার: বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন: পোখরাজ ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আত্মীয়দের কারো সঙ্গে দেখা হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো থাকবে। বিনিয়োগে আশানুরূপ সাফল্য পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। ব্যয় বাড়তে পারে। আইনগত কোনো ঝামেলা থেকে বিরত থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
রাজনৈতিক নেতা-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
পুলিশবাহিনীতে কর্মরতদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতার শারীরিক অবস্থা ভালো থাকবে বলে আশা করা যায়।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। কোনো ব্যাপারে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর কিছুটা অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিেসর পরামর্শ নিন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পড়াশোনায় মন বসাতে পারবেন। মনের মানুষকে মনের কথা বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের কোনো সাফল্যে আনন্দ পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কারো সঙ্গে নতুন বন্ধুত্ব হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।