চ্যানেল আইতে ঈদের আগের দিনের নাটক মানেই রেজানুর রহমানের নাটক। এবারের ঈদে রেজানুর রহমান নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বাঁশিওয়ালা’। একটি মধ্যবিত্ত পরিবারকে ঘিরে নাটকের গল্প বিস্তৃত হয়েছে। পরিবারের কর্তা সরকারি চাকরি করতেন। এখন অবসর জীবনযাপন করছেন। ৬ সদস্যের পরিবারে ছোট ছেলে বেকার। মেয়ে কলেজ পেরিয়েছে। তার বিয়ের তোড়জোড় চলছে। ছোট ছেলেকে নিয়ে পরিবারে শুরু হয় দারুণ এক অস্থিরতা। বেকার ছেলে বাঁশি বাজায়। চাকরি খোঁজার চেয়ে বাঁশির প্রতিই তার ঝোক বেশি। স্বপ্ন দেখে বাঁশি বাজিয়েই একদিন সে বিখ্যাত হবে। বাঁশির কারণেই বাবা তাকে একদিন বাসা থেকে বের করে দেয়। নাটকটিতে অভিনয় করেছেন এফ এস নাঈম ও অভিনেত্রী সালহা খানম নাদিয়া, লুত্ফর রহমান জর্জ, মাসুম বাশার, মিলি বাশার, সাহেলা আক্তার, মনি কাঞ্চন, ইরা হাসান, মিন্টু সরদার, তমা ইসলাম, কাশ্মীরি প্রসাদ দিবা, স্বপন বিশ্বাস ও রেজানুর রহমান। নাটকটি ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।