শিমুলিয়া বাংলাবাজার ফেরিঘাটে এমনি মানুষের উপচেপড়া ভিড় ছিল গত শুক্রবার। করোনাভাইরাস প্রতিরোধে চলছে লকডাউন। কিন্তু ফেরিঘাটের এই ছবি দেখে কি সেটা বোঝার উপায় আছে? অল্প কিছু মানুষের মুখে মাস্ক থাকলেও, মানছে না কেউ স্বাস্থ্যবিধি। ফেরিতে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই! এই যদি হয় অবস্থা তাহলে কিভাবে রক্ষা পাবে দেশ? আমরা যদি স্বাস্থ্যবিধি না মানি, মাস্ক না পরি, উপচেপড়া ভিড়ের কারণ হই, তাহলে কীভাবে নিয়ন্ত্রণ হবে মহামারি?
দীনবন্ধু বিশ্বাস
নবাবগঞ্জ, ঢাকা