হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন এখন সময়ের দাবি। হিন্দু নারীরা যাতে পুরুষদের মতো সম্পত্তির সমান অধিকার পান, সেজন্য বর্তমান হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করে যুগোপযোগী করা প্রয়োজন। বেশিরভাগ হিন্দু সম্পত্তিতে নারীদের সম্পত্তির ভাগ দেওয়ার পক্ষে। তবে হিন্দু নারীদের সম্পত্তির অধিকার দেওয়ার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ধর্মান্তরিত হওয়া। এই ক্ষেত্রে নারীর উত্তরাধিকার আইন সংশোধনে কিছু প্রস্তাবনা বিবেচনা করা যেতে পারে। যেমন: বাবা মারা গেলে সমস্ত সম্পত্তিতে মা পূর্ণ অধিকার পাবেন (যদি মা জীবিত থাকেন)। মায়ের মৃত্যুর পর তার সব সম্পত্তি বাবা পাবেন (যদি বাবা জীবিত থাকেন)। বাবা ও মা দুইজনই মারা যাওয়ার পর ছেলেমেয়ে সমানভাবে পাবে। ছেলে না থাকলে মেয়ে বা মেয়েরা সমানভাবে পূর্ণসত্ত্ব পাবে। বর্তমান হিন্দু আইনে প্রত্যেক পর্যায়ে ছেলের সঙ্গে মেয়েরাও সমানভাবে পাবে পূর্ণসত্ত্ব। তবে আইনে এও থাকতে হবে যে, ইচ্ছায় বা অনিচ্ছায় ছেলে বা মেয়ে কেউ হিন্দুধর্ম ত্যাগ করলে, সে প্রাপ্ত সম্পত্তির অধিকার হারবে। অর্থাত্ সে মারা গেলে তার সম্পত্তি যেভাবে বণ্টন হতো, সেভাবে বণ্টন হবে।
অ্যাডভোকেট তপন কান্তি দাশ
প্রধান উপদেষ্টা,
বাগীশিক কেন্দ্রীয় সংসদ,
চট্টগ্রাম