খুলনা অফিস
রোজার শেষ সময়ে এসে জমে উঠেছে আতর-টুপির দোকান। নগরীর ডাকবাংলো মোড় ও ফুটপাতগুলোতে বসেছে অস্থায়ী টুপি আর আতরের দোকান। বিক্রিও জমে উঠেছে। দোকান মালিক হুমায়ুন কবির মামুন জানান, প্রতি মিলিগ্রাম আতর ৮০-৫০০ টাকার মধ্যে বিক্রি করছেন। আরেক বিক্রেতা মো. রাশেদ জানান, রোজার প্রথম দিকে তেমন সাড়া না পেলেও গত দুদিন দম ফেলার সময় পাওয়া যাচ্ছে না। ক্রেতা শাহীনা সুলতানা বলেন, সন্তানদের নতুন জামা-কাপড় কেনা হয়েছে। বাকি ছিল আতর আর টুপি। তাদের আবদার মেটাতেই এই ভিড়ের মধ্যেও ঝুঁকি নিয়ে নতুন টুপি আর আতর কিনতে এসেছি।