পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় আবারও চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা পবিত্র কুমার দাস মত্স্য আড়তদারি মার্কেটে অভিযানে যান। এ সময় ইমন ফিসে পুশকৃত চিংড়ি ক্রয়-বিক্রয় করার সময় ৭৭ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ করেন। পরে জব্দকৃত চিংড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। একই সঙ্গে পুশকৃত চিংড়ি ক্রয় করার অপরাধে চিংড়ি ব্যবসায়ী সোনাতনকাটী গ্রামের এরশাদ মোড়লকে ২০ হাজার টাকা জরিমানা করেন।