খান ব্রাদার্সের লোকসান বেড়েছে

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান ৩৩ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ১২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল শূন্য দশমিক ০৯ টাকা। এ হিসাবে কোম্পানিটির লোকসান শূন্য দশমিক ০৩ টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে। এদিকে কোম্পানিটির চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি লোকসান হয়েছে শূন্য দশমিক ০৩ টাকা। আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল শূন্য দশমিক ০২ টাকা। এ হিসাবে কোম্পানিটির লোকসান শূন্য দশমিক ০১ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ দশমিক ৩০ টাকায়।