গাজীপুরে ঈদ উপহার দিলেন যুবলীগ নেতা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে কর্মহীন হতদরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল রাসেল চান্দনা হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার সহস্রাধিক মানুষের হাতে  এ উপহারসামগ্রী তুলে দেন। যার মধ্যে ছিল চাল, আলু, পেঁয়াজ, ডাল, তেল, চিনি, দুধ, সেমাই, শাড়ি ও লুঙ্গি।  কামরুল আহসান সরকার রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে মাসব্যাপী ত্রাণ ও ইফতারি বিতরণের অংশ হিসেবে এ উপহার দেওয়া হয়েছে। করোনাকালে এ সহায়তা অব্যাহত থাকবে। এ সময় মহানগর যুবলীগ নেতা আব্দুল হালিম মণ্ডল, রাহাত খান, মনিরুজ্জামান মনির, সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।