নারায়ণগঞ্জের কয়েকটি দপ্তরে পাপ্পা গাজীর অনুদান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

করোনাকালে বিপর্যস্ত বিভিন্ন পেশার মানুষের সাহায্যের জন্য গতকাল নারায়ণগঞ্জের কয়েকটি দপ্তরে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। দপ্তরগুলো হলো : নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় , এসপি অফিস, সিটি করপোরেশন, রূপগঞ্জ উপজেলা প্রশাসন কার্যালয় ও তারাবো পৌরসভা কার্যালয়। জেলা প্রশাসকের কাছে ১০ লাখ টাকার চেক , পুলিশ সুপারের কাছে ৫ লাখ টাকার চেক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের কাছে ৫ লাখ টাকার চেক পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া রূপগঞ্জ উপজেলা প্রশাসনকে ১০ লাখ এবং তারাব পৌরসভাকে ১৫ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় এ অর্থ দেওয়া হয়।