ইরানের নৌযান তাড়াতে মার্কিন জাহাজ থেকে গুলি

আমেরিকার নৌ-বাহিনীর জাহাজের খুব কাছে এসে গিয়েছিল ইরানের নৌ-বাহিনীর ১৩টি জলযান। এরপর গুলি চালায় আমেরিকা। কয়েক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। সোমবার পারস্য উপসাগরে আমেরিকার যুদ্ধজাহাজের খুব কাছে এসে যায় ইরানের নৌ-বাহিনীর ১৩টি যান। দুই দফায় গুলি চালায় আমেরিকার কোস্ট গার্ড। ওয়ার্নিং শট। তারপর ইরানের নৌযানগুলো চলে যায়। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ইরানের নৌযানগুলো মার্কিন যুদ্ধজাহাজের ১৩৭ মিটার বা সাড়ে চারশ ফিটের মধ্যে এসে গিয়েছিল। তখন শূন্য দশমিক ৫০ বোরের মেশিনগান থেকে গুলি চালায় মার্কিন কোস্ট গার্ড। ইরানের নৌযানগুলো যখন ২৪৭ মিটার দূরে তখন প্রথমবার গুলি চালানো হয়। তারপর তারা যখন ১৩৭ মিটার দূরে, তখন আবার গুলি চালায় কোস্ট গার্ড। তারপর ইরানের নৌযানগুলো ফিরে যায়। -ডয়চেভেলে