‘বাংলাদেশসহ ৪৪ দেশে ছড়িয়েছে ভারতের করোনার ধরন’

বাংলাদেশ সহ ভারতের করোনার ধরন বিশ্বের ৪৪টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, ভারতে প্রথম অক্টোবরে করোনার বি.১.৬১৭ ধরনটি শনাক্ত হয়। ভারতের বাইরে ব্রিটেনে এই ধরনটি সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বুধবার মহামারি নিয়ে সাপ্তাহিক সর্বশেষ তথ্য জানিয়েছে এ সব জানিয়েছে। করোনার এই ধরনের কারনে ভারতে বর্তমানে সংক্রমণ তীব্র রূপ নিয়েছে।  এদিকে চলতি সপ্তাহে ডব্লিওএইচও ভারতীয় করোনার এ ধরনকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছে সংস্থাটি।

করোনার মূল ধরনের চেয়ে এই ধরন অনেক বেশি সংক্রামক এবং খুব সহজেই এটি ছড়িয়ে পড়তে পারে। এ কারণে সংস্থা ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার পর ভারতীয় এ ধরনকেও উদ্বেগজনক হিসেবে তালিকাভুক্ত করেছে।

ভারতের রাজধানী দিল্লী এবং মুম্ব্ইাসহ অন্যান্য বড় বড় শহরের হাসপাতালগুলোতে শয্যা ও অক্সিজেনের তীব্র সংকট চলছে। অক্সিজেনের অভাবেই মারা যাচ্ছে অনেক রোগী।

বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ভারত করোনায় পর্যুদস্ত দেশে পরিণত হয়। ভারতের ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ২ কোটি ৩০ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। প্রতিদিন তিন লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে প্রায় ৪ হাজার লোক।

এ দিকে বাংলাদেশে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয় গত ৮ মে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আটজনের নমুনা পরীক্ষা করে দুজনের শরীরে ভারতীয় করোনার ধরন শনাক্ত হয়েছে। এছাড়া চারজনের শরীরে ভারতীয় ধরনের খুব কাছাকাছি ধরন শনাক্ত হয়েছে।

ইত্তেফাক/এএইচপি