করোনা ভাইরাসের কারনে দেশে অনেকটা সাদামাটাভাবে ঈদ উদযাপন হচ্ছে। তাই ঘরে বসেই চলছে শুভেচ্ছা বিনিময়। দেশের জনপ্রিয় তারকারা সামাজিক মাধ্যমে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
ঈদের দিন নিজের সাজগোজের একটি ভিডিও শেয়ার করেছেন জয়া আহসান। ক্যাপশনে তিনি লিখেছেন, ঈদে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। এই উৎসবের সময়টা সবার ভালো কাটুক।
লাল একটি জামা গায়ে তিনি ফেসবুকে ছবি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন পূর্ণিমা।
মেয়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে রাফিয়াত রশিদ মিথিলা লিখেছেন, ‘ঈদ মোবারক’।
ছেলের সঙ্গে হাস্যেজ্জ্বল একটি ছবি শেয়ার করে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘ঈদ মোবারক’।
ঈদের দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নুসরাত ফারিয়া। নতুন ড্রেসে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক।’
ঈদের দিনে ভাগ্নেভাগ্নিদের সাথে সময় কাটিয়েছেন আরিফিন শুভ। তিনি লিখেছেন, এবারের ঈদের বড়চেয়ে বড় কাজ ছিলো ভাগ্নেভাগ্নিদের সঙ্গে সময় কাটানো। শহরের শীতল দলের পক্ষ থেকে ঈদ মোবারক।
নিজের ছবির সঙ্গে ঈদ মোবারক খচিত একটি পোস্টার শেয়ার করেছেন অভিনেতা জিয়াউল হক অপূর্ব।
মেহেদী রাঙা হতের ছবি পোস্ট করে মাহিয়া মাহি লিখেছেন ‘ঈদ মোবারক’
সবাইকে ঈদ মোবারক জানিয়ে ওমর সানি লিখেছেন, ঈদের সকালে বাবা-মার কবরের পাশে গিয়েছেন অনেক শান্তি পেলাম। আমার বাবা-মা নেই, আমি বুঝি, আপনাদের আছে। তাদের যত্ন করে রাখুন।
মেয়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘ ঈদ মোবারক।
পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে সজল লিখেছেন,‘ঈদ মোবারক। বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন।
বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেতা নিলয় আলমগীর লিখেছেন, ‘ঈদ মোবারক’।
ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে জ্যোতিকা জ্যোতি লিখেছেন, ‘ঈদ মোবারক ২০২১’।
পরিবারের সঙ্গে ৫টি ছবি পোস্ট করে আসনা হাবিব ভাবনা লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে আপনাদের ঈদের শুভেচ্ছা।’
নতুন পোশাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা লিখেছেন, ‘ঈদ’
মায়ের সাথে একটি এবং তার নিজের দুইটি ছবি পোস্ট করে ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘আমার ঈদ’।
ইত্তেফাক/বিএএফ