নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ রবিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সিদ্ধিরগঞ্জ সিজিএস -এর জরুরি রক্ষণাবেক্ষণ কাজে আগামী সোমবার (১৭ মে) সকাল ৮ টা থেকে মঙ্গলবার (১৮ মে) সকাল ৮ পর্যন্ত পর্যন্ত নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ বিসিক, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত এলাকা, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ বিসিক, রেকাবী বাজার ও তৎসলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ/গ্যাসের স্বল্পচাপ অবস্থা বিরাজ করবে।
ইত্তেফাক/কেকে