আজ ইত্তেফাক ‘টুনাইট শো’তে থাকছেন রাখি মাহবুবা

মডেল-অভিনেত্রী ও প্রকৌশলী রাখি মাহবুবা। তিনি ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। ২০১১ সালে বিপাশা হায়াতের রচনা এবং তৌকির আহমেদ পরিচালিত ‘বিস্ময়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক হয়েছে। এরপর অভিনয়ের কারিশ্মা দেখিয়ে জয় করেছেন দর্শকদের হৃদয়। উপহার দিয়েছেন বহু জনপ্রিয় নাটক। আজ (১৬ মে) সন্ধ্যায় ইত্তেফাক অনলাইনের নিয়মিত আয়োজন ‘টুনাইট শো’-এ আসছেন রাখি।

ইত্তেফাক অনলাইন ইনচার্জ জনি হকের সঞ্চালনায় রাত ৭টায় ইত্তেফাকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একসঙ্গে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি।  মাহবুবা রাখি কাছে কিছু জানতে চাইলে লিখতে পারেন মন্তব্যের ঘরে।

অভিনয়ের পাশাপাশি দিলন ডি সিলভার পরিচালনায় কণ্ঠশিল্পী কনার তৃতীয় অ্যালবাম সিম্পলি কনার অলোচিত গান ইউর লাভের মিউজিক ভিডিওর মডেল হয়েছেন রাখি। তিনি বেশ কিছু সঞ্চালনার কাজ করেছেন। এছাড়া বিভিন্ন ব্যান্ডের বিজ্ঞাপনেও এসেছেন দেখা গেছে তাকে।

তার অভিনীত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘দোস্ত দুশমন’, ‘সংসার’, ‘হিট, বিচ্ছেদ’, ‘ফরগিভ মি’, ‘চলে যাওয়া মানে প্রস্থান নয়’, ‘সত্যি বলছি আমি চান্দু মিয়া না’, ‘হোন্ডা মাসুদ’, ‘সমস্যা’, ‘আত্মসাৎ’, ‘নিসু’, ‘মীরজাফর মীর’, ‘ঘর জামাই’, ‘মি. লুডু-মিস দাবা’, ‘লাভ ইউ লাভ ইউ নট’, ‘অন্যমন’, ‘অরণ্য মঞ্জুরি’, ‘ইমোশনাল আবদুল মতিন’, ‘তুমি আমার’, ‘আপনের চেয়ে আপন’, ‘জেনারেশন নেক্স্ট ডট’, ‘অচেনা প্রতিবিম্ব’, ‘ইডিয়টস’, ‘আসিন’, ‘বিহঙ্গ কথা’, ‘একটি গোপন কথা ছিল বলবার’, ‘টেন মিলিয়ন ডলার’।

ইত্তেফাক/বিএএফ