দেলওয়ার বিন রশিদ
বড় পদ বড় চেয়ার
থাকে না চিরদিন—
এই কথা মনে রাখি
প্রতিক্ষণ, সব দিন।
কথা, আচরণ যেন হয়
নম্র ও সুন্দর
সততা মহত্ত্বে করি জয়
সবার অন্তর।
রূঢ় কথায় কারো মনে
না দিই আঘাত
দুখীর দুঃখে হয়ে কাতর
বাড়াই দুই হাত।
পুষ্প সম নিজেরে বিলাই
দেশ-দশের জন্য
একটু ত্যাগের স্বর্গ-সুখে
জীবন করি ধন্য।