সবাই ভালো রেজাল্ট প্রত্যাশা করছে

বললেন জামাল ভুঁইয়া

জাতীয় ফুটবল দলের অনুশীলন আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু

 স্পোর্টস রিপোর্টার

জাতীয় ফুটবল দলের অনুশীলন আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে। গতকাল দিনের প্রথম ভাগেই ৩৩ ফুটবলারের মধ্যে ৩২ জন যোগ দিয়েছেন প্রাথমিক ক্যাম্পে। ইনজুরির কারণে বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ ক্যাম্পে যোগ দেননি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে খেলোয়াড়দের আবাসিক ক্যাম্প। বসুন্ধরা খেলোয়াড় না ছাড়ায় ফুটবল ক্যাম্প ঈদের ছুটি দিয়ে দিয়েছিল। বাফুফে জানিয়েছে বসুন্ধরা তাদের খেলোয়াড় পাঠিয়েছে ক্যাম্প। ম্যানেজার ইকবাল হোসেন বললেন, ‘ক্যাম্প সাময়িক স্থগিত করেছিলাম।

খুব দ্রুতই কাতার চলে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল দলের। এটা নির্ধারণ হয়নি এখনো। তবে কাতার গিয়ে কোয়ারেন্টিন করতে হবে দুই দিন। সেখানে বিশ্বকাপ বাছাইয়ের বাংলাদেশের হোম ম্যাচ তিন অনুষ্ঠিত হবে। ৩ জুন বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে বাংলাদেশের খেলা।

ক্যাম্পে যোগ দিয়ে অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতা সম্ভব। সবাই একটা ভালো রেজাল্ট প্রত্যাশা করছি। আমিও আশা করছি, একটা ভালো কিছু করতে। ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতা সম্ভব ছিল। জামাল বলেন, ‘আপনি দেখেন আফগানিস্তানের বিপক্ষে খেলেছি। আমরা অনেক সুযোগ মিস করেছি। এক গোলে জিতেছিল আফগানিস্তান। সেই ম্যাচটা যদি দেখেন তাহলে বুঝবেন আমাদের সুযোগ ছিল। কিন্তু ব্যাডলাক।’

ভারতের বিপক্ষে ভারতের মাঠে ১-০ গোলে এগিয়ে থাকার পরও সেই ১-১ গোলে ড্র হয়েছিল। জামাল বললেন, ‘এটিও ব্যাডলাক। আমরা গোল করলাম। এরপরও অনেক সুযোগ পেলাম কিন্তু কাজে লাগল না। এটাও ব্যাডলাক। ভারত, আফাগনিস্তানের খেলোয়াড়রা আমাদের মতোই,একই। আমরা ভালো খেলাম। কিন্তু ভাগ্য খারাপ হলে যায় হয় তাই হয়েছে। ওদের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে আমাদের ভাগ্য খারাপ।’ জামাল মনে করছেন কাতারের দোহায় গিয়ে ম্যাচ জেতা সম্ভব। এটা ভালো এবং উঁচু মানের ক্যাম্প হলে আমরা ভালো খেলতে পারব। ভাগ্যটাও ভালো হওয়া চাই।’