এক্সিম ব্যাংকের ১০ লাখ গ্রাহক এখন বিকাশে যে কোনো সময় তাত্ক্ষণিক টাকা আনতে পারবেন কোনো খরচ ছাড়াই। এই নিয়ে দেশের ২৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে বিকাশে টাকা আনার ব্যবস্থা করল। এক্সিম ব্যাংক ও বিকাশ সম্প্রতি এ বিষয়ে একটি চুক্তি করেছে। পাশাপাশি বাংলাদেশে ইস্যুকৃত সব ভিসা ও মাস্টার কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তো রয়েছেই। —প্রেস বিজ্ঞপ্তি