মতলব উত্তরে বাঁধ মেরামতের দাবি

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

মতলব উত্তরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জনতা বাজার এলাকায় বেড়িবাঁধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমরা মতলববাসী সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং মুইয়্যা ও ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আরিফ হোসেন খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক শামসুজ্জামান ডলার, দৈনিক সময়ের আলোর সাংবাদিক কামরুজ্জামান হারুন, ইঞ্জিনিয়ারদের সংগঠন মুইয়্যার সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক খান সুমন, ঢামেকের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান কাফি প্রমুখ।