উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
উলিপুরে শনিবার ঝড়ে গাছের ডাল পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহরাব মণ্ডল (৫৬)। পৌর শহরের গরুহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি সিরাজগঞ্জের কাজিপুর থানার সোনামুখী গ্রামের মৃত ভাজন মণ্ডলের ছেলে। উলপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।