মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে বোরো ধানকাটা শুরু হলেও লকডাউনের কারণে ধানকাটা শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। অন্যদিকে চড়া মজুরি দিতে হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে মির্জাপুরে ২১ হাজার ৬৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। কৃষক শাহ আলম ও আব্দুল গফুর মিয়া জানান, লকডাউনের কারণে ধানকাটা শ্রমিকরা আসতে না পারায় শ্রমিকের সংকট দেখা দিয়েছে। ৮০০-৯০০ টাকা মজুরিতেও ধানাকাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, ধানকাটার শ্রমিকের সংকট রয়েছে।