নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার চানপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. ফায়েজ উদ্দিন (৩৮)। সে ঐ গ্রামের জরুন মিয়ার ছেলে। এ সময় আহত হয়েছেন ১০ জন। শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রায়পুরা থানার ওসি গোলাম মোস্তফা এ খবর নিশ্চিত করেছেন।