বরিশাল অফিস
বরিশালে রবিবার স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে ও চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চকবাজার, কাঠপট্টি ও সদর রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ১০ জনকে ১ হাজার ৫০০ টাকা এবং চারটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা। জনস্বার্থে এ অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।