গোয়ালন্দে গৃহবধূর লাশ উদ্ধার

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দে রবিবার ভোররাতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইয়াছমিন আক্তার (১৯)। সে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বিলডাঙ্গা গ্রামের নাজমুল হাসান হূদয়ের স্ত্রী। গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এবং এ বিষয়ে কোনো অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।