মঠবাড়িয়ায় খাল থেকে শিশুর লাশ উদ্ধার

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় খাল থেকে শনিবার সকালে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রেজাউল করিম (৯)। নিখোঁজের সাড়ে তিন ঘণ্টা পর উপজেলার ধুপতি গ্রামের খালে এক জেলের জালে শিশুর লাশ আটকা পড়ে।  নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঐ গ্রামের মাইনুল ইসলাম হাওলাদার ও লাভলী বেগমের ছেলে রেজাউল করিম ঐদিন বাড়ির পার্শ্ববর্তী খালপাড়ে প্রতিবেশী এক শিশুর সঙ্গে খেলছিল। এ সময় একটি বিড়ালকে তাড়া করতে গিয়ে রেজাউল খালে পড়ে যায়। পরে গ্রামবাসী ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিস মিলে সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশুটি উদ্ধার করেতে পারেনি। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে খালে ইউনুস নামের এক জেলের জালে শিশুটির লাশ আটকা পাড়ে। মঠবাড়িয়া থানার ওসি মুহাম্মাদ নুরুজ্জামান বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।