খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রাবণী বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। গতকাল রবিবার দুুপুরে নগরীর ইকবালনগর এলাকার কেডিএ অ্যাভিনিউয়ের করিমাবাদ সি কলোনির চারতলা ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণী রেন্ট এ কার ব্যবসায়ী শহিদুল ইসলামের স্ত্রী।