করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ ‘লকডাউন’ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
গতকাল রবিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান করোনা ভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো। এই সময়ের মধ্যে সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর, জরুরি পরিষেবা বিধিনিষেধের আওতামুক্ত থাকবে এবং খাবারের হোটেল ও রেস্তোরাঁ কেবল খাবার বিক্রি ও সরবরাহ করতে পারবে।