জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ। ইসরাইলের বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
জি এম কাদের বলেন, ইসরাইলের বিমান হামলায় প্রতিদিন শত শত নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। প্রতিদিন হাজারো ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হচ্ছেন। ফিলিস্তিনিদের বাড়িঘর ধংসস্তূপে পরিণত হচ্ছে। ইসরাইলের বিমান হামলায় রেহাই পায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস পর্যন্ত। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বিমান হামলা সম্পূর্ণ মানবতাবিরোধী। জাতিসংঘের নেতৃত্বে ইসরাইলকে নিবৃত্ত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার আহ্বান জানান জাপা চেয়ারম্যান।