হাউজ নাম্বার-৪২০

 

ঈদুল ফিতর উপলক্ষে এটিএন বাংলা ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। বিশেষ এই ঈদ আয়োজনে প্রচারের জন্য নির্মিত হয়েছে হাসি আড্ডায় জমজমাট কমেডি শো ‘হাউজ নাম্বার-৪২০’। মীরাক্কেল খ্যাত শাওন মজুমদারের উপস্থাপনা ও শাহজাদা শাহেদের গ্রন্থনায় অনুষ্ঠানটি পরিচালনা  করেছেন মোশতাক হোসেন মাশুক। ২ পর্বের এই অনুষ্ঠানটি প্রচার হবে আজ ও আগামীকাল সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে।

‘হাউজ নাম্বার ৪২০’-এর প্রথম পর্বে অতিথী হিসেবে অংশগ্রহণ করেছেন অভিনেত্রী কেয়া পায়েল, আর দ্বিতীয় পর্বে অতিথী হিসেবে থাকছেন নায়লা নাঈম। উপস্থাপকের সঙ্গে রম্য-আড্ডায় অংশ নিয়েছেন এই দুই তারকা শিল্পী। ঈদ এবং বিভিন্ন বিষয় নিয়ে মজাদার আড্ডা দর্শকদের ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে।