অষ্টম শ্রেণির পড়াশোনা

বাংলা

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

 

 আমাদের লোকশিল্প

 

 

প্রশ্ন ১। তত্কালীন মুঘল বাদশাহদের বিলাসের বস্তু কী ছিল?

উত্তর:ঢাকাই মসলিন।

প্রশ্ন ২। খাদ্যশস্যের পরে বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে কী জড়িত?

উত্তর:কুটির শিল্প।

প্রশ্ন ৩। একটি সাধারণ আকারের নকশি কাঁথা সেলাই করতে কতদিন সময় লাগত?

উত্তর:কমপক্ষে ছয় মাস।

প্রশ্ন ৪। কোন মৌসুম নকশি কাঁথা সেলাইয়ের জন্য উপযুক্ত?

উত্তর:বর্ষাকাল।

প্রশ্ন ৫। জামদানি বোনার জন্য অপরিহার্য বস্তু কোনটি?

উত্তর:শীতলক্ষ্যা নদীর পানির বাষ্প থেকে সৃষ্ট আর্দ্রতা।

প্রশ্ন ৬। যারা তুলা থেকে হাতে সুতা কাটে তাদের কী বলা হয়?

উত্তর:কাটুনি।

প্রশ্ন ৭। লোকশিল্প কী?

উত্তর:দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্য।

প্রশ্ন ৮। টোপর কী?

উত্তর:হিন্দু সমপ্রদায়ের বরের মাথার মুকুট।

প্রশ্ন ৯। জামদানি কারিগরদের বাস কোথায়?

উত্তর:নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে।

প্রশ্ন ১০। ঢাকার নবাব পরিবার কী দিয়ে শীতলপাটি তৈরি করিয়েছিল?

উত্তর:হাঁতির দাঁত দিয়ে শীতলপাটি তৈরি করিয়েছিল।

প্রশ্ন ১১। স্বদেশি আন্দোলনের ফলে তৈরি হয়েছিল কোন কাপড়?

উত্তর:খাদি কাপড়।

প্রশ্ন ১২। হাসিয়া কী?

উত্তর:গৃহনির্মাণের কাজে ব্যবহূত কারুকার্যখচিত কাঠের কাজ।

প্রশ্ন ১৩। পুতুল, টোপর ইত্যাদির মধ্যে কোন শিল্পের সৃজনশীল নমুনা দেখা যায়?

উত্তর:সোলা শিল্পের।

প্রশ্ন ১৪। আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ কী?

উত্তর:কাপড়ের পুতুল তৈরি করা।

প্রশ্ন ১৫। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে?

উত্তর:‘আমাদের লোককৃষ্টি’ গ্রন্থ থেকে।

প্রশ্ন ১৬। কামরুল হাসান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর:১৯২১ খ্রিস্টাব্দে।