আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

১৮ মে ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ৪ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৫ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৯। শুভ বার: শুক্র ও মঙ্গল। শুভ রত্ন: হীরা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। মন ভালো থাকবে। যানবাহনে ওঠানামায় সতর্কতা অবলম্বন করুন। বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। আপনজনদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

মাথাব্যথায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

নিজের গ্রহণযোগ্যতা বাড়তে পারে। কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আইনি ঝামেলা থেকে নিজেকে বিরত রাখুন। অকারণ ব্যয় পরিহার করুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শ্রমিকনেতাদের জন্য দিনটি অনুকূল হতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। প্রয়োজনে বড় ভাইবোনদের কারো পরামর্শ নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদূঢ় হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। রিপুকে সংযত রাখুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ব্যবসায়িক দিক ভালো থাকবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। যাবতীয় মতবিরোধ এড়িয়ে চলুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করার প্রচেষ্টা ক্ষতিকর হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। পড়াশোনায় মন বসানো সহজ হতে পারে।