কারিগরি শিক্ষার বিকল্প নেই

২০২৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চূড়ান্তভাবে মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ। ক্ষুদ্র আয়তন ও বৃহত্ জনগোষ্ঠী নিয়ে এই বাংলাদেশ এখনো বেকারত্বের ছোবল থেকে বেরিয়ে আসতে পারেনি। বেকারত্ব বিমোচনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি নেওয়া হলেও সীমিত সম্পদ ও দক্ষতার অভাবে ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। প্রায় ৪৯ শতাংশ তরুণকে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার দিকে অগ্রসর করা গেলে এই বৃহত্ জনগোষ্ঠীকে আমরা জনসম্পদে রূপান্তর করতে পারব। ভবিষ্যতে আমাদের বেকারত্ব দূর ও দীর্ঘমেয়াদি উন্নয়ন অব্যাহত রাখতে সরকারকে অবশ্যই কর্মমুখী তথা প্রযুক্তিনির্ভর অর্থাত্ কারিগরি শিক্ষাখাতে অধিক জোর দিতে হবে।

মো. শিমুল রায়হান

শিক্ষার্থী,

জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ,

দাউদকান্দি, কুমিল্লা