মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের হিলড়া-আদাবাড়ি রাস্তায় খালের ওপর নির্মিত একটি ব্রিজের গোড়ায় মাটি নেই। মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া জানান, গত বছরের বন্যায় ব্রিজটির নিচের গোড়ায় মাটি ধসে গিয়ে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে যে কোনো সময় ব্রিজটি ধসে পরে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজটি দ্রুত মেরামতের জন্য তিনি প্রশাসনের কাছে দাবি জানান। এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ব্রিজটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ এলেই ব্রিজটি দ্রুত মেরামত করা হবে।