জয়পুরহাটে ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াই। শ্রমিকের পাশাপাশি ১৮টি কম্বাইন্ড হারভেস্টর দিয়ে ধান কাটা ও মাড়াই করা হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় ৬৮ হাজার ৭৪৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৩ লাখ টন চাল। কৃষক শামসুল, নুরুল ইসলাম জানান, এবার ধানের ফলন খুব ভালো হয়েছে। প্রকার ভেদে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৭০০-৮৫০ টাকায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ স ম মেফতাহুল বারি জানান, আবহাওয়া ভালো থাকায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।