মঠবাড়িয়ায় দুই শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ

বরকনের পরিবারকে অর্থদণ্ড

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় ঈদের ছুটি ও লকডাউনের সুযোগে অষ্টম শ্রেণিপড়ুয়া এক মাদ্রাসাছাত্রী ও ষষ্ঠ শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করেছিল দুই পরিবার। সোমবার দুপুরে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ দুই শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে। এ সময় পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালতে বর-কনে দুই পরিবারকে অর্থ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী ভৌমিক ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুমার কুণ্ডু

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী ভৌমিক বলেন, চলমান লকডাউন ও ঈদের ছুটির সুযোগে বাল্যবিবাহ আয়োজন করা হচ্ছিল। চলতি মাসে বেশ কয়েকটি বাল্যবিবাহ প্রশাসন বন্ধ করে দিয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।