শেয়ারদর সর্বোচ্চ বেড়েছে এশিয়া ইনসিওরেন্সের

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪২টির বা ৩৮ দশমিক ৯০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে এশিয়া ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার এশিয়া ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৫ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০৫ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ আজ কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৫০ টাকা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের ৯ দশমিক ৭৬ শতাংশ, প্রাইম ব্যাংকের ৯ দশমিক ৭৬ শতাংশ, সুহূদের ৯ দশমিক ৬৯ শতাংশ, মেঘনা লাইফ ইনসিওরেন্সের ৭ দশমিক ৫৮ শতাংশ, জিকিউ বলপেনের ৭ দশমিক ২৬ শতাংশ, প্রাইম লাইফ ইনসিওরেন্সের ৭ দশমিক ০১ শতাংশ, সোনারবাংলা ইনসিওরেন্সের ৬ দশমিক ৮৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৬ দশমিক ৮১ শতাংশ এবং রূপালি লাইফ ইনসিওরেন্সের শেয়ারদর ৬ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে।