বার্সেলোনার লা লিগা শেষ

লিওনেল মেসির দারুণ পারফরম্যান্সের পরও সেল্টা ভিগোর কাছে ঘরের মাঠেই হেরেছে বার্সেলোনা। তাতে লা লিগার রেস থেকে ছিটকে পড়েছে বার্সেলোনা। ২-১ গোলে বার্সেলোনাকে হারিয়ে সেল্টা ভিগো শিরোপা দৌড়ে চলে এসেছে এমন কথাও বলা যাবে না। কারণ পয়েন্ট টেবিলে সেল্টার স্থান ৮ নম্বরে, ৫৩ পয়েন্ট। অ্যাথলেটিকো ১ নম্বরে রয়েছে ৮৩ পয়েন্ট নিয়ে। রিয়ালের স্থান ২ নম্বরে, ৮১ পয়েন্ট আর ৭৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে বার্সেলোনা। এই বারের বিপক্ষে বার্সার শেষ ম্যাচ খেলেও কোনো লাভ দেখছে না বার্সা। শঙ্কায় আছেন কোচ কোম্যান। এই হারের পর চাকরিটা থাকবে কি না।

সেল্টার জয়ে খুব বেশি লাভ না হলেও বার্সেলোনার মতো বড় দলকে হারানোর আনন্দটা যে ফুটবল দর্শকের কাছে আদরণীয় সেটি বুঝা গেল খেলা শেষ হওয়ার পর। ন্যু ক্যাম্পে বার্সাকে হারানোর আনন্দটা উপভোগই করেছেন টিভির দর্শকরা। এই ম্যাচে মেসির হেডে ১-০ গোলে লিড নেওয়ার পর সান্তি মিনার জোড়া গোলে হেরে যায় মেসির বার্সা। ৩৭ সমতা আনেন এবং ৮৮ মিনিটে জোড়া গোল করেন সান্তি মিনার। এর আগ পর্যন্ত মেসি একাই তেড়েফুড়ে গোলের চেষ্টা করেও কোনো ভাগ্যের সহায়তা পাননি তিনি।

বার্সার নারী ফুটবল দলের ইতিহাস

যে রাতে মেসির বার্সা লা লিগা হতে ছিটকে পড়ল সেই রাতেই বার্সার নারী ফুটবল দল চমকে দিল। একই তাঁবুর নিচে দুই রকম ছবি। একদিকে হাসি। অন্যদিকে মেসিদের হারের বেদনা। রবিবার রাতে চেলসিকে হারিয়ে প্রথমবারের মতো নারী চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে বার্সার নারী ফুটবল দল। সুইডেনের গোথেনবার্গে অনুষ্ঠিত নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সার নারী ফুটবলাররা ৪-০ গোলে চেলসিকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয়েছে। লিকি মার্টেনস, আলেক্সিয়া পুতেয়াসদের কৃতিত্বে প্রথম ক্লাব হিসেবে পুরুষ-নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি দেখাল বার্সেলোনা।