প্রকাশিত খবর প্রসঙ্গে

গত ১৮ মার্চ দৈনিক ইত্তেফাকের শেষের পাতায় ‘নরসিংদীতে পুলিশ স্বামীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের গুরুতর অভিযোগ’ শীর্ষক প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন এসআই রফিকুল ইসলাম রফিক। রফিক জানান, তিনি প্রেমাকে গত ১৪ জানুয়ারি তালাক প্রদান করেন। এ ছাড়া রফিকের বিরুদ্ধে প্রেমা যেসব মামলা-মোকদ্দমা দায়ের করেছিলেন, তা মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত কর্তৃক খারিজ হয়ে গেছে।