জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুরে সরকারি ভূমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন ও ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের সীমান্তে অবস্থিত জগন্নাথপুর উপজেলার মোহাম্মদগঞ্জ বাজারে জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি গ্রামের ফজিজুল ইসলাম ও ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের খালিছ মিয়ার মধ্যে সরকারি ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সরকারি ভূমিতে জোরপূর্বক খালিছ মিয়ার লোকজন দোকানঘর নির্মাণ করেন। সোমবার অবৈধ দোকানঘর পরিদর্শনে যান ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কান্তি দাশ। তিনি ঘটনাস্থলে পৌঁছার আগেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।