পবিপ্রবির উপাচার্য হলেন ড. স্বদেশ চন্দ্র সামন্ত

ইত্তেফাক রিপোর্ট

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি বিজ্ঞানী পবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে চার বছর মেয়াদে এ নিয়োগ দেন। গতকালই উপাচার্য হিসেবে কর্মস্থলে যোগ দেন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। পরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। গত উপাচার্যের মেয়াদ শেষ হলে ছয় জানুয়ারি থেকে রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।