গাজায় ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার নিহত

ফিলিস্তিনের গাজায় ইসলামিক জিহাদ নামে একটি সশস্ত্র গোষ্ঠীর একজন শীর্ষস্থানীয় কমান্ডার হুশাম আবু হারবাইদ নিহত হয়েছেন। ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে সোমবার (১৭ মে) উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স। আরো বলা হয়, ইসরায়েলি হামলা শুরুর পর গত এক সপ্তাহে গাজায় ২০১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা।

প্রতিবেদনে প্রকাশ, ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ইসরায়েলের সাধারণ মানুষের ওপর অনেকগুলো অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলার নেপথ্যে ছিলেন আবু হারবাইদ। অন্যদিকে, এখন পর্যন্ত নিহত দুই শতাধিক ফিলিস্তিনির মধ্যে আছেন ৫৮ শিশু ও ৩৪ জন নারী। এছাড়া হামাসের রকেট হামলায় ইসরায়েলে দুই শিশুসহ নিহত হয়েছে ১০ জন। সোমবার রাতে গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে আনুমানিক ৬০টি রকেট ছুড়েছে বলে দাবি ইসরায়েলের সামরিক বাহিনীর।

ইত্তেফাক/এসএ