‘রোজিনা ইসলামের সাথে যে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক’

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। সোমবার (১৭ মে) এক বিবৃতিতে রোজিনা ইসলামকে আটকের ঘটনায় নিন্দা জানান তিনি।

বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘মন্ত্রণালয়ের অভ্যন্তরে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। রোজিনা ইসলামের সঙ্গেযে আচরণ করা হয়েছে তা লজ্জাজনক।’


এছাড়া অসুস্থ সাংবাদিক রোজিনা ইসলামের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।  বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’

ইত্তেফাক/এনএ