সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকেরা। এসময় রোজিনার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। দৈনিক ইত্তেফাকের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।
বরগুনা (দ) সংবাদদাতা- বরগুনা প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশা, সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জেলা পাবলিক পলিসি ফোরামের সভাপতি ও বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসানুর রহমান ঝন্টু, সাবেক সভাপতি মনির হোসেন কামাল, উপকূলীয় উন্নয়ন সংস্থা জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি প্রমুখ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি- গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব ও রহনপুর রিপোটার্স ক্লাব যৌথ উদ্দ্যোগে উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপজেলা প্রেসক্লাবে সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোটার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, ইয়াহিয়া খান রুবেল, নুহ আলম, আবুল কালাম, সারওয়ার জাহান সুমন।
বরিশাল অফিস- বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জসীম উদ্দিন, বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা প্রমুখ বক্তব্য রাখেন। রিপোর্টার্স ইউনিটি এই প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করেন।
সুনামগঞ্জ প্রতিনিধি- পৌর শহরের আলফাত স্কয়ারে সকালে এই মানববন্ধন করে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। এতে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্ঠা পঙ্কজ কান্তি দে, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সহ-সভাপতি কুলেন্দু শেখর দাশ, সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন, সমাজকর্মী নাসিম চৌধুরী, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রাজু আহমদ প্রমুখ।
নোয়াখালী প্রতিনিধি- নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিকেরা। এসময় নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, বাংলাদেশের সাম্যবাদী দলের জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তারেকেশ্বর দেবনাথ (নান্টু), জ্যেষ্ঠ সাংবাদিক আবুল হাশেম, উন্নয়ন সংগঠক নুরুল আলম (মাসুদ), প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন (বিষাদ), ৭১’র টেলিভিশনের প্রতিনিধি মিজানুর রহমান, ইন্ডিফেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আবু নাছের (মঞ্জু) প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার, রাজশাহী- রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কতৃক মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্টে প্রতিবাদ সমাবেশে আয়োজন করা হয়। আরইউজে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান, আরইউজের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান, কাজী শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য জাবীদ অপু, রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ বক্তব্য দেন।
ঢাকা- সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার ও তার মুক্তির দাবিতে মঙ্গলবার বিকেলে সাড়ে ৪ টায় কাওরান বাজারের প্রথম আলোর প্রধান কার্যালয়ে মানববন্ধন করেছে প্রথম আলোর সাংবাদিক, বিভিন্ন বিভাগে কর্মরত কর্মীরা। এই মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উন্নয়নকর্মীরা অংশ নিয়ে একাগ্রতা প্রকাশ করে। এসময় বৃষ্টিতে ভিজেই সহকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
রাউজান (চট্টগ্রাম) : রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মীর আসলাম, এম. বেলাল উদ্দিন, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস. এম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, অর্থ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব ও রহনপুর রিপোটার্স ক্লাব এর যৌথ উদ্যোগে উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবে সভাপতি আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোটার্স ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, সাংবাদিক ইয়াহিয়া খান রুবেল, নুহ আলম, আবুল কালাম, সারওয়ার জাহান সুমন প্রমুখ।
উজিরপুর সংবাদদাতা: উজিরপুর প্রেসক্লাবের সভাকক্ষে সভাপতি আঃ রহিম সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মহসিন মিঞা লিটন, হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, নাসির উদ্দিন বালী, খবির উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিপন, যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান রনি, প্রচার সম্পাদক নাজমুল হক মুন্না, দপ্তর সম্পাদক মাহাবুব হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল কাসেম সেন্টু, সদস্য সৈয়দ নাজমুল ইসলাম, কল্যান কুমার চন্দ, মোঃ রফিকুল ইসলাম, ভবতোষ চক্রবর্তী, কাওছার হোসেন, সাংবাদিক বি.এম রবিউল ইসলাম প্রমূখ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সরাইল প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহসভাপতি জুলকার নাঈন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ইব্রাহিম, সাহিত্য সম্পাদক মো. জহিরূল ইসলাম রিপন, দফতর সম্পাদক মোহাম্মদ মাসুদ, সাংবাদিক মোহাম্মদ বদর উদ্দিন ও মো. মুরাদ খান।
ইত্তেফাক/এমএএম